আদালত

জামিনে আরো ৯ শিক্ষার্থীর মুক্তি

জামিনে শিক্ষার্থীর মুক্তি
জামিনে শিক্ষার্থীর মুক্তি

বেপরোয়ার বাসের চাপায় সহপাঠীর নিহতের ঘটনায় বিচার ও নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের পৃথক মামলায় গ্রেপ্তার হওয়া আরো ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়েছে।

সোমবার ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা জামিনে বেরিয়ে আসেন। এর আগে রোববার সন্ধ্যায় মুক্তি লাভ করেন ৭ জন। এনিয়ে কারামুক্তি পেয়েছেন ১৮ শিক্ষার্থী।

মুক্তিপ্রাপ্তরা হলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ রেজা, রেদওয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও তরিকুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির জাহিদুল হক ও নূর মোহাম্মদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আজিজুল করিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সিহাব শাহরিয়ার।

রোববার সকালে বাড্ডা থানার ১০ জন শিক্ষার্থী এবং ভাটারা থানার ৬ জন শিক্ষার্থীর জামিন দেন ঢাকা মহানগর হাকিম আদালত। এরপরে একে একে ভিন্ন ভিন্ন থানার মামলায় অন্যান্য বিচারকরা বাকি শিক্ষার্থীদের জামিন দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হন। এরপর ঘাতক বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এ ঘটনার প্রতিবাদে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এ সব ঘটনায় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশ এ পর্যন্ত ৫১টি মামলায় ৯৯ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৫২ জন শিক্ষার্থী। এদের বিভিন্ন মেয়াদের রিমান্ডে নেয় পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ