আদালত

জামিনে মুক্তি পেল কোটা আন্দোলনের ১০ নেতা-কর্মী-সমর্থক

জামিনে মুক্তি পেল কোটা আন্দোলনের ১০ নেতা-কর্মী-সমর্থক
জামিনে মুক্তি পেল কোটা আন্দোলনের ১০ নেতা-কর্মী-সমর্থক

রাজধানীর শাহবাগ থানার করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের ১০ নেতা-কর্মী ও সমর্থককে মুক্তি দেয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তাদের মুক্তি মেলে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১০ জন শিক্ষার্থীর জামিনের কাগজপত্র বুঝে পাওয়ার পর তাদের মুক্তি দেয়া হয়েছে।

তারা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্সের শিক্ষার্থী ফারুক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইসলাম (এমবিএ) শেষ বর্ষের ছাত্র রাশেদ খান, সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মশিউর রহমান, গাজীপুর ভাউয়াল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র শাখাওয়াত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র জসিমউদ্দিন আকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শেষ বর্ষের ছাত্র সোহেল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তারিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ বর্ষের ছাত্র মাসুদ সরদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র সাইদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজের চতুর্থ বর্ষের ছাত্র আতিকুর রহমান।

গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হওয়া ১৮ জন শিক্ষার্থী জামিন পান।

এদিকে, নিরাপদ সড়ক আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া আরও ১২ শিক্ষার্থীকে জামিন দেয় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

গত রোববার ঢাকার আদালত থেকে জামিন পান আরও ৩২ জন শিক্ষার্থীসহ ৩৯ জন। কোটা সংস্কার আন্দোলনের এসব মামলা হয়েছিল রাজধানীর শাহবাগ ও রমনা থানায়।

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া বাকি শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশকে কর্তব্য পালনে বাধা দেওয়া, সরকারি কাজে বাধা এবং নাশকতা অভিযোগে মামলাগুলো করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ