আদালত

জামিন পেল অভিনেত্রী নওশাবা

কাজী নওশাবা আহমেদ
কাজী নওশাবা আহমেদ

‘নিরাপদ সড়ক চাই’ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে জামিন দিয়েছে আদালত।

মঙ্গলবার ঈদের আগের দিন ছুটির দিনের জরুরি আদালতের বিচারক ঢাকার মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

আগের দিন ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার জামিন আবেদন নাকচ করে নওশাবাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে চিকিৎসার অনুমতি দেয়।

আইনজীবী এ এইচ ইমরুল কাওসার ‘অসুস্থতার গ্রাউন্ডেই’ নওশাবাকে জামিন দেওয়া হয়েছে, তাকে বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার কথা ছিল। এখন জামিন হওয়ায় তাকে অন্য কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করা হবে।

তথ্য-প্রযুক্তি আইনের মামলায় প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ১ অক্টোবর পর্যন্ত নওশাবার অন্তর্বর্তীকালীন জামিন বহাল থাকবে বলে জানান আইনজীবী ইমরুল।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত ৪ আগাস্ট রাজধানীর জিগাতলায় সংঘর্ষের সময় ফেইসবুক লাইভে এসে দুই শিক্ষার্থীদের মৃত্যু এবং একজনের চোখ তুলে ফেলার ‘খবর’ দেন নওশাবা। যা পরে গুজব প্রমাণিত হয়।

র্যা ব ওই দিনই নওশাবাকে আটক করে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে।

এ মামলায় দুই দফায় মোট ৬ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসাও দেওয়া হয়।

নওশাবা এখন রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

সোমবার জামিন আবেদনের শুনানিতে হুইল চেয়ারে করে আদালতে উপস্থিত হন এ অভিনেত্রী। এরপর তাকে হাসপাতালে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

তবে মঙ্গলবার জামিন শুনানিতে নওশাবাকে আদালতে হাজির করা হয়নি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ