আদালত

সাংবাদিক সুবর্ণা হত্যা: শিল্পপতি আবুল হোসেন ৩ দিনের রিমান্ডে

সাংবাদিক সুবর্ণা নদী
সাংবাদিক সুবর্ণা নদী

পাবনায় নারী সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার প্রধান আসামি তার সাবেক শ্বশুর ও শিল্পপতি আবুল হোসেনকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদ হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল ৪টায় আবুল হোসেনকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত আবুল হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত মঙ্গলবার ২৮ আগস্ট রাতে বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে শহরের মজুমদারপাড়ায় তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় বুধবার রাতে সুবর্নার সাবেক স্বামী রাজিব হোসেন ও সাবেক শ্বশুর আবুল হোসেনসহ ৩ জনের নাম উল্লেখ করে ৬ জনকে আসামি করে মামলা করেন সুবর্ণার মা।

পরে গতকাল বুধবার দুপুরে মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ