আদালত

শহিদুল আলমের জামিন আবেদনের শুনানি মঙ্গলবার

আলোকচিত্রী শহিদুল আলম
আলোকচিত্রী শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় জামিনের বিষয়ে শুনানি মঙ্গলবার হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

নিরাপদ সড়কের দাবিতে করা আন্দোলনের সময় গত ৫ আগস্ট উস্কানিমূলক মিথ্যা প্রচারের অভিযোগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করা হয় শহিদুল আলমকে।

এদিকে, আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে লেখক, স্থপতি, ভাস্করসহ ব্রিটিশ শিল্পাঙ্গনের ৪৯ জন ব্যক্তিত্ব এক খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। বাংলাদেশ নিজেকে গণতান্ত্রিক বলে পরিচয় দিলেও শহিদুল আলমের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যে সংসদে বাংলাদেশি বংশোম্ভূত তিন এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিকী শহিদুলের দ্রুত মুক্তির দাবিতে বিবৃতি দিয়েছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ