আদালত

খালেদা জিয়াকে ১১ অক্টোবর আদালতে হাজিরের আদেশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য ১১ অক্টোবর নতুন তারিখ রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ওইদিন আদালতে হাজির করার আদেশ দিয়েছে আদালত।

সোমবার সকালে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবির এ আদেশ দেন।

আজ এ মামলায় অভিযোগ গঠনের শুনানির কথা থাকলেও অন্য মামলায় খালেদা জিয়ার কারাগারে থাকার বিষয়টি আদালতকে অবহিত করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে বিএনপি চেয়ারপারসনকে রাখা হয়েছে পুরানো কেন্দ্রীয় কারাগারে। মামলার অপর দুই আসামি ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া এবং সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা।

২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুদক। তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা পড়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ