আদালত

হুইল চেয়ারে বসে আদালতে আসলেন খালেদা জিয়া

 খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে পুরনো কারাগারের অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি হয়েছে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

শুনানি শেষে খালেদা জিয়া সাংবাদিকদের জানান, এই বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই— সুবিচার পাবেন না বলেও আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বেলা ১২টা ২০ মিনিটের দিকে এজলাস বসে।

বিচারক আখতারুজ্জামানের আদালতে সরকার পক্ষ ও দুদকের আইনজীবীরা উপস্থিত থাকলেও খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত ছিলেন না।

প্যানেল মেয়র গোলাম মোস্তফা শুনানিতে অংশ নেন। হুইল চেয়ারে বসে আদালতে উপস্থিত হন বিএনপি চেয়ারপারসন। অসুস্থ অবস্থায় তার পক্ষে আদালতে হাজির হওয়া সম্ভব নয় বলে আদালতকে জানান তিনি।

শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন খালেদা জিয়া।

এই বিচার ব্যবস্থার প্রতি তার আস্থা নেই— হয়তো এই মামলায় তিনি সুবিচার পাবেন না। কারাগারে অস্থায়ী আদালত বসানোর সিদ্ধান্তের কথা আরো ৭ দিন আগে জানানো উচিত ছিল বলেও তিনি মন্তব্য করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ চলছিল বকশীবাজারের বিশেষ জজ আদালতে। ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর অসুস্থতার জন্য ৭ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে হাজির হতে পারেননি। পরে বিএনপি নেত্রীকে ওই মামলায় ৫ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেয় আদালত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ