আদালত

গ্যাটকো মামলা: খালেদা জিয়ার শুনানি ১৮ অক্টোবর

খালেদা জিয়া
খালেদা জিয়া

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গ্যাটকো মামলায় অভিযোগ গঠনের শুনানি পিয়েছে আগামী ১৮ অক্টোবর ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার এ রায় দেন।

এদিন শুনানির নির্ধারিত দিন থাকলেও খালেদা জিয়াকে অসুস্থতাজনিত কারণে কারাগার থেকে আদালতে হাজির না করায় সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। এছাড়া মামলায় অপর দুই আসামি তানভীর আহমেদ ও গালিব হোসেনের পক্ষে হাইকোর্টে স্থগিতাদেশ থাকায় অভিযোগ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন তাদের আইনজীবীরা। ফলে আদালত তাদের সময় মঞ্জুর করেন।

তবে আমির খসরু মাহমুদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, সাবেক নৌ সচিব জুলফিকার হায়দার চৌধুরী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদসহ ১১ আসামি আদালতে উপস্থিত ছিলেন।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মো. গোলাম শাহরিয়ার বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি করেন। মামলাটিতে ২০০৮ সালের ১৩ মে জোট সরকারের প্রভাবশালী নয় সাবেক মন্ত্রী ও উপমন্ত্রীসহ মোট ২৪ জনের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জহিরুল হুদা চার্জশিট দাখিল করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ