আদালত

কারাগারে আদালত, প্রধানবিচারপতিকে অবহিত করলেন খালেদার আইনজীবীরা

খালেদার আইনজীবীরা
খালেদার আইনজীবীরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কার্যক্রম চলমান রাখার জন্য কারাগারের ভেতর আদালত স্থাপন আইন সম্মত নয় বলে প্রধান বিচারপতিকে অবগত করেছেন তার আইনজীবীরা।

রোববার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত শেষে এ কথা বলেন তারা।

তবে আইন না জেনেই খালেদা জিয়ার আইনজীবীরা বিভ্রান্তিকর কথা বলেছেন এ মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলমান রাখতে কারাগারের ভেতর আদালত স্থাপনের বিষয়টি, প্রধান বিচারপতিকে অবগত করতে রোববার দুপুরে খালেদা জিয়ার আইনজীবীরা তার খাস কামরায় দেখা করেন।

প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা না করে আদালত স্থানান্তরের বিষয়টি আইনসম্মত নয় বলে তাকে অবহিত করা হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেন, বিষয়টি দেখবেন বলে প্রধান বিচারপতি তাদেরকে জানিয়েছেন।

এদিকে, ঈদের পরে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্য বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন আইনমন্ত্রী আনিসুল হক।

কারাগারে আদালত স্থাপন নিয়ে বিএনপি নেত্রীর আইনজীবীদের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, তারা না জেনেই বিভ্রান্তিকর কথা বলছেন।

গত ৪ সেপ্টেম্বর কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার কাজ সম্পন্ন করতে পুরাতন ঢাকার কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে গেজেট প্রকাশ করে সরকার। গতকাল ওই আদালতে বিচার কাজও শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ