গাজীপুরে ব্যবসায়ী মিলন ভূইয়া হত্যা মামলায় সাত জনের ফাঁসি ও একজনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া মামলা থেকে অন্য দুইজনকে অব্যাহতি দেয়া হয়েছে।
সোমবার সকাল পৌনে ১১টায় গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় দেন।
রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিল।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- রাজীব হোসেন ওরফে রাজু, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ রাজীব হোসেন, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী হোসেন ও মোহাম্মদ আলী ওরফে ছোট আলী।
এছাড়া মামলায় মো. মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার পাশাপাশি মো. এনামুল হক ও শামসুল হক নামে দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।
উল্লেখ, ২০১১ সালের ২৬ ফেরুয়ারি সন্ধ্যা ৭টায় ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের কাছে রাজেন্দ্রপুর এলাকায় ব্যবসায়ী মিলন ভূইয়াকে কুপিয়ে হত্যা করা হয়।