সাতক্ষীরার কালিগঞ্জে ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যার ঘটনায় ৩৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।
রোববার রাতে নিহত চেয়ারম্যারের মেয়ে সাফিয়া পারভীন বাদী হয়ে কালিগঞ্জ থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় ৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ২০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।
এ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার রাত ১১টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসে কথা বলছিলেন ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন। সে সময় তিনটি মোটরসাইকেলে করে ৬ জন যুবক এসে তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: