আদালত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী শুনানি দিন ১৭- ১৮ সেপ্টেম্বর

 ২১ আগস্ট গ্রেনেড হামলা
২১ আগস্ট গ্রেনেড হামলা

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পরবর্তী শুনানির দিন আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত।

বৃধবার রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর এই মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার মধ্যে দিয়ে শেষ হয় আসামিপক্ষের যুক্তিতর্ক।

মামলাটিতে আসামির সংখ্যা ৫২ জন হলেও ৩ জনের মৃত্যু হওয়ায় তাদেরকে বাদ দেয়া হয়েছে। ৪৯ আসামির বিচারকাজ চলছে এখন।

পলাতক রয়েছেন ১৮ জন।

২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের জনমাবেশে এ হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। তবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের এ সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী নিহত হন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ