পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের বেঞ্চ পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
গত ৩০ সেপ্টেম্বর হাতিরঝিল থানায় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে একটি মামলা হয়। আর খিলগাঁও থানায় সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে ৪টি মামলা হয়।
এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: