আদালত

শহিদুলের ডিভিশনের আদেশ আপিলে বহাল

শহিদুল আলম
শহিদুল আলম

আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির (ডিভিশন) বন্দির সুবিধা দিতে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিলের নিয়মিত বেঞ্চ এ আদেশ দিয়ে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করেছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও জ্যোতির্ময় বড়ুয়া।

গত ৫ সেপ্টেম্বর তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে থাকা আলোকচিত্রী ড. শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দি সুবিধা দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা রিট আবেদন করেন।

১৬ সেপ্টেম্বর স্বরাষ্ট্র সচিব ও কারা কর্তৃপক্ষের প্রতি দেয়া এ আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে এ আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে।

ওই আদেশ অনুযায়ীই রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে তা চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করলে আদালত ১ অক্টোবর শুনানির জন্য রেখে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। যা আজ খারিজ করেছে আদালত।

এর আগে গত ২৭ আগস্ট শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দি মার্যাদা (ডিভিশন) দিতে মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করা হয়েছিল। আদালত কারা কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী পদক্ষেপ নিতে বলে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে গত ৫ আগস্ট রাতে পুলিশ গ্রেপ্তার করে দৃক গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে।

পরে ‘উসকানিমূলক ও মিথ্যা’ অপপ্রচারের অভিযোগে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে এ মামলা করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ