দুর্নীতি দমন কমিশন-দুদকের করা মামলায় খালাস পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
ওই সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিলের ওপর পুনঃশুনানি নিয়ে এ রায় দেয় হাইকোর্ট।
সোমবার বিচারপতি মোহাম্মদ নজরুল তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মায়ার করা আপিল মঞ্জুর করে এ রায় দেয়।
একই সঙ্গে বিচারিক আদালতের দেয়া ১৩ বছরের সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে।
সাজার রায়ের বিরুদ্ধে মায়ার করা আপিলের ওপর পুনশুনানি নিয়ে গত ১৪ আগস্ট হাইকোর্ট ৭ অক্টোবর রায়ের দিন ধার্য করে।
পরে আজ-সোমবার শুনানি শেষ হলে রায় দেয় আদালত।
গত ২০০৭ সালের ১৩ জুন সুত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক। এতে সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে ২৯ লাখ টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ আনা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: