আদালত

খালেদার অনুপস্থিতিতে বিচারকাজ চলবে

খালেদা জিয়া
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চালানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ তার রিভিশন আবেদনটি খারিজ করেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে মামলার বিচারকাজ চলতে কোনো আইনি বাধা থাকল না।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

পরে খুরশীদ আলম খান বলেন, ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান গত ২০ সেপ্টেম্বর এক আদেশে বলেন, খালেদা জিয়া ইচ্ছাকৃতভাবে আদালতে হাজির না হওয়ায় তার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলবে। ওই আদেশের বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিভিশন আবেদনটি করেন।

গত ১০ অক্টোবর ওই আবেদনের ওপর শুনানি হয়— আদালত আজ আবেদনটি সরাসরি খারিজ করেছে এর ফলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে জানান আইনজীবী।

গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর থেকে খালেদা জিয়াকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয় পরে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি তিনি। ফলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি শেষ করতে কারাগারের ভেতরে আদালত স্থানান্তর করা হয়।

গত ৫ সেপ্টেম্বর কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে হাজির হয়ে খালেদা জিয়া বিচারককে জানান, তিনি অসুস্থ—তাই বার বার আদালতে আসতে পারবেন না। বিচারক তাকে যতদিন খুশি সাজা দিতে পারেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ