বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর এ দিন ধার্য করে আদালত।
মঙ্গলবার দুদকের আবেদন গ্রহণ করে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান এ রায় দেন।
এর আগে এ মামলার যুক্তিতর্কে অংশগ্রহণ না করে বিচারকের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ। এরপর দুদক মামলার রায় ঘোষণার দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করে। আদালত ওই আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এ আদেশ দেয়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে কারাগারে আছেন তিনি। এরপর কয়েকটি তারিখ ধার্য করা হলেও খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়নি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: