আদালত

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যা: ৩ জনের ফাঁসি

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যা মামলা
কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যা মামলা

কুষ্টিয়ায় স্কুলছাত্র হৃদয় হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকালে জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন: সাব্বির খান, হেলাল উদ্দিন ড্যানী ও আব্দুর রহিম শেখ ওরফে ইপিয়ার। রায় ঘোষণার সময় প্রধান আসামি সাব্বির খান উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।

২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় কুষ্টিয়ার তেঘরিয়া পূর্বপাড়া এলাকা থেকে কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র হৃদয়কে অপহরণ করা হয়। চার দিন পর তার মা তাসলিমা খাতুনকে ফোন করে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

তাসলিমা ওই বছর ২ জুন দুই লাখ টাকা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলেও হৃদয়কে মুক্তি না দিয়ে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটি চাপা দেয় অপহরণকারীরা।

এদিকে, ছেলে অপহৃত হওয়ার পর ৩১ মে তাসলিমা থানায় একটি মামলা করেন। অপহরণের ১৩৪ দিন পর গ্রেফতার এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের ১০মাইল এলাকা থেকে হৃদয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ