নাশকতা, চাঁদাবাজি ও মানহানির বিভিন্ন মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ জাতীয় ঐক্যফ্রন্টের ১০ নেতাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
বৃহস্পতিবার সকালে আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ঐক্যফ্রন্টের নেতাদের পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন।
আদালতে অ্যাটর্নি জেনারেল বলেন, এসব মামলায় হাইকোর্টের আদেশ এসেছে। এখন তারা লিভ টু আপিল করবেন। তবে আজ শুনানি করতে চান না।
এর পরিপ্রেক্ষিতে আদালত শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: