আদালত

জাবালে নূরের মালিক-চালকসহ ৬ জনের বিচার শুরু

জাবালে নূরের মালিক-চালকসহ ৬ জনের বিচার শুরু
জাবালে নূরের মালিক-চালকসহ ৬ জনের বিচার শুরু

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের ঘটনায় জাবালে নূর পরিবহনের মালিক, চালক ও দুই সহকারীর বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস এ আদেশ দিয়েছেন।

দুই মালিক, দুই চালক ও দুই সহকারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১ নভেম্বর সাক্ষ্যগ্রহণেরর জন্য দিন ঠিক করেছে আদালত।

ছয় আসামির মধ্যে জাবালে নূরের একটি বাসের মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, তার হেলপার মো. এনায়েত হোসেন এবং আরেক বাসের চালক মো. জোবায়ের সুমন অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

জোবায়ের সুমন যে বাসের চালক ছিল তার মালিক মো. জাহাঙ্গীর আলম এবং সহকারী মো. আসাদ কাজীকে পলাতক দেখিয়ে এ মামলার বিচার শুরু হচ্ছে।

কাঠগড়ায় উপস্থিত চার আসামিরা অভিযোগ গঠনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করে।

তাদের পক্ষ থেকে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দণ্ডবিধির ৩০৪, ২৭৯ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করেন।

এর মধ্যে ৩০৪ ধারায় অপরাধজন প্রাণনাশের অভিযোগ প্রমাণিত হলে আসামিদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আর ২৭৯ ধারায় বেপরোয়া চালনার জন্য তাদের ৩ বছরের সাজা হতে পারে।

প্রসঙ্গত: ২৯ জুলাই রাজধানীর কালশী ফ্লাইওভার থেকে নামার মুখে জাবালে নূরের দুটি বাস পাল্লা দেয়ার সময় একটি এমইএস বাসস্ট্যান্ডে দাঁড়ানো একদল শিক্ষার্থীর ওপর উঠে যায়। এতে দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আবদুল করিম নামে দুই শিক্ষার্থী মারা যায়।

এরপর সারাদেশে শিক্ষার্থীরা নজিরবিহীন আন্দোলনে নামে।

পরে শিক্ষার্থীদের সব দাবি পূরণের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহত মিমের বাবা দূরপাল্লার বাস চালক জাহাঙ্গীর আলম ঘটনার দিনই ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন।

গত ৬ সেপ্টেম্বর ডিবির পরিদর্শক কাজী শরীফুল ইসলাম ঢাকা সিএমএম আদালতে ছয় আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে মোট ৪১ জনকে সাক্ষী এবং ছয় ধরনের আলামত জব্দ দেখানো হয়। যার মধ্যে তিনটি বাস এবং তিনটি ড্রাইভিং লাইসেন্স ছিল।

গত ১৩ সেপ্টেম্বর ওই অভিযোগপত্র গ্রহণ করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের একজন বিচারক তা জজ আদালতে পাঠিয়ে দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ