আদালত

একদিনের রিমান্ডে আমীর খসরু

একদিনের রিমান্ডে আমীর খসরু
একদিনের রিমান্ডে আমীর খসরু

চট্টগ্রামে করা তথ্য-প্রযুক্তি আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দিয়েছে।

আমীর খসরুর আইনজীবী মফিজুল হক ভূইয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে দুই দিনের রিমান্ড চাওয়া হয়েছিল আদালত একদিন মঞ্জুর করেছে।

গত ২১ অক্টোবর এ মামলায় জামিন নাকচ করে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীক কারাগারে পাঠায় আদালত।

গত ৪ আগস্ট কোতোয়ালি থানায় এ মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামে একজনের সঙ্গে আমীর খসরুর কথিত ফোনালাপ ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় দায়ের করা এ মামলায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং উসকানি দেয়ার অভিযোগ আনা হয় খসরুর বিরুদ্ধে।

মামলা হওয়ার পর খসরু হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন নেন সেই জামিনের মেয়াদ শেষে গত ৭ আগস্ট তিনি চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

ওইদিন শুনানি শেষে বিচারক আকবর হোসেন মৃধা তাকে ২১ অক্টোবর পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

এর ধারাবাহিকতায় আমীর খসরু ২১ আগস্ট আদালতে হাজির হয়ে আবারও মেয়াদ বৃদ্ধির আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান বিচারক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ