আদালত

অরফানেজ মামলা

সাজার মেয়াদ বাড়ল খালেদার

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া নিম্ন আদালতের ৫ বছরের সাজার বিরুদ্ধে দুদকের করা রিভিউশন আবেদন গ্রহণ করে তাকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

একইসঙ্গে এ মামলায় আপিলকারী অন্য দুই আসামি কাজী সালিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করে দেয়া হয়েছে। ফলে এ দুই আসামিকে নিম্ন আদালতের দেয়া ১০ বছরের সাজা বহাল রয়েছে।

এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। তবে খালেদা জিয়ার পক্ষে কোনও আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

এদিকে, দুদকের আইনজীবী জানিয়েছেন, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না।

এর আগে সোমবার সকালে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎস নিয়ে করা খালেদা জিয়ার আবেদন হাইকোর্টকে এক দিনের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দেয়। আপিল বিভাগের সেই নির্দেশনামূলক আদেশ দুদক আইনজীবী খুরশীদ আলম খান বিকালে হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চে দাখিল করেন।

তবে অর্থের উৎস নিয়ে খালেদা জিয়ার পক্ষে অতিরিক্ত সাক্ষ্য চেয়েও হাইকোর্টে খালেদা জিয়ার আইনজীবীরা উপস্থিত না থাকার বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দুদক আইনজীবী। এ অবস্থায় সাক্ষ্য চেয়ে করা খালেদা জিয়ার আবেদনটি নামঞ্জুর করেন হাইকোর্ট।

একইসঙ্গে এ মামলায় খালেদা জিয়াসহ মামলার অন্য আসামিদের আপিলের ওপর হাইকোর্টের রায় ঘোষণার জন্য আগামীকাল মঙ্গলবার দিন নির্ধারণ করেন।

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ