আদালত

খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম
মাহবুবে আলম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই— বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো ব্যাক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মঙ্গলবার রায় ঘোষণার পর হাইকোর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুবে আলম বলেন, শুধুমাত্র দণ্ড মওকুফ হলে এবং খালাস পেলেই খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারেন।

এর আগে সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন আদালত। খালেদা জিয়ার সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়াও তারেক জিয়াসহ মামলার অপর ৫ আসামির সাজা ১০ বছর বহাল রেখেছে হাইকোর্ট। রায়ে খালাস চেয়ে করা খালেদা জিয়াসহ তিন আসামির আপিল আবেদনও খারিজ করে দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ