যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ভাঙচুরের ঘটনায় লন্ডন স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিনকে সাজা দিয়েছে সেখানকার আদালত।
শাস্তি হিসেবে তাকে ১ হাজার ২০ পাউন্ড জরিমানা করেছে আদালত।
এছাড়া যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম.এ মালিকের বিরুদ্ধে হেন্ডন ম্যাজিস্ট্রেট আদালত আগামী ৮ নভেম্বর আরেকটি বিচারের দিন ঠিক করেছে।
এর আগে ১৬ অক্টোবর একই আদালত ৩ সদস্য বিশিষ্ট গঠিত বেঞ্চে এ মামলার সাক্ষী হিসাবে বাংলাদেশ হাই কমিশনের প্রথম সচিব সুদীপ্ত আলমের উপস্থিতিতে ওই মামলার কার্যক্রম শুরু করা হয়।
আদালতের অভিমত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতির সম্মানহানির মাধ্যমে বাঙালি জাতির আবেগ, সামাজিক ও মনস্তাত্বিক অনুভূতিতে আঘাত করা হয়েছে।
গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তছনছ করে, জাতির পিতার প্রতিকৃতিতে ভাঙচুর চালিয়ে জিনিসপত্র চুরি করে বিএনপি নেতা-কর্মীরা। সে ঘটনা প্রমাণিত হওয়ায় শাস্তি দিয়েছে যুক্তরাজ্য আদালত।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: