আদালত

মির্জা আব্বাসের মামলা চলতে বাধা নেই

  মির্জা আব্বাস
মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজ করেছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

খুরশীদ আলম খান বলেন, এ আদেশের ফলে মামলার বিচারিক কার্যক্রম চলতে আইনগত কোনো বাধা থাকল না। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক বলেন, গত ২২ অক্টোবর শুনানির সময় হাই কোর্টে মির্জা আব্বাসের পক্ষে কেউ না থাকায় আদালত সেদিন আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। পরে তার আইনজীবীর আবেদনে আদেশটি ‘রিকল’ করা হয়।

ঘোষিত আয়ের বাইরে ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকার সম্পদ থাকা এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করে দুদক।

দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম ২০০৭ সালের ১৬ আগস্ট রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ওই মামলা করেন।

যা বর্তমানে ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ