আদালত

মির্জা আব্বাস-আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম

হাইকোর্টে মির্জা আব্বাস-আফরোজা আব্বাস
হাইকোর্টে মির্জা আব্বাস-আফরোজা আব্বাস

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংঘর্ষের তিন মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন সঙ্গে ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির।

সকালে আগাম জামিনের আবেদন হাইকোর্টে করেন তারা।

রোববার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে তাদের এ আবেদনের ওপর শুনানি হয়।

গত বুধবার দুপুরে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়ি পোড়ানো হয়, ভাঙচুর করা হয় অনেক গাড়ি।

হেলমেট পরা কয়েকজনকে ভাঙচুর-অগ্নিসংযোগে অংশ নেয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই সংঘর্ষের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাসকে দায়ী করে বক্তব্য দেন।

সংঘর্ষের ওই ঘটনায় পল্টন থানা পুলিশের পক্ষ থেকে তিনটি মামলা হয়, তার তিনটিতেই মির্জা আব্বাস ও আফরোজাকে আসামি করা হয়েছে।

একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের মেয়ে নিপুণ রায় চৌধুরীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আকতারুজ্জামান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, দলটির মিডিয়া উইংয়ের দায়িত্বে থাকা সামসুদ্দিন দিদার, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক অমিনুল ইসলাম, হাবিবুর রশিদ হাবিব, যাত্রাবাড়ী থানার সভাপতি নবীউল্লাহ নবীসহ প্রায় দুশজনের নাম রয়েছে এসব মামলা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ