আদালত

নয়াপল্টন সংঘর্ষ: হেলমেটধারীরা আটক-তোলা হবে আদালতে

নয়াপল্টন সংঘর্ষ
নয়াপল্টন সংঘর্ষ

বিএনপির মনোনয়ন বিক্রির দিন রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতের আগুন দেয়ার ঘটনায় আটক তিন জনকে পল্টনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হেলমেট পড়ে গাড়ি ভাঙচুরে অংশ নেওয়া হোসেন আলী নামের যুবক ১১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ও বিএনপি নেতা মির্জা আব্বাসের অনুসারী।

দুপুরে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ফৌজদারি অপরাধের আসামিদেরই শুধু ধরা হয়েছে।

মনিরুল ইসলাম জানান, নয়াপল্টনে সহিংসতার দিন ঘটনাস্থলে অনেকে থাকলেও শুধুমাত্র সহিংসতায় প্রত্যক্ষ ভাবে জড়িত ও তাদের নির্দেশ দাতাদের এই মামলার আসামি করা হয়েছে।

মনিরুল ইসলাম জানান, ছবি ও ভিডিও ফুটেজ দেখে পুলিশের গাড়ি ভাঙচুর-নাশকতায় অংশ নেওয়া হেলমেটধারী হোসেন আলীসহ যে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে, তারা সকলেই ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আটককৃত এ পাঁচ জন হলেন- শাজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্বাস আলী, ঢাকা মহানগরের উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রবিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল এবং তিতুমির কলেজের ছাত্রদলের সহসভাপতি মাহবুবুল আলম।

এর আগে মহানগর গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, নয়াপল্টনের তিন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুরের কথা স্বীকার করেছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি জানান, হৃদয় ওয়ার্ড ছাত্রদল নেতা, রবিন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোহাগ শাহজাহানপুর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তারা ঘটনার দিন মির্জা আব্বাসের পক্ষে মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আসেন।

প্রসঙ্গত: রাস্তা ফাঁকা করাকে কেন্দ্র করে ১৪ নভেম্বর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে পুলিশের ২১ জন, ২ জন আনসার ও বিএনপির নেতাকর্মীরা আহত হন।

ওই স্থানের পার্কিং করা পুলিশের দুইটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। তিন মামলায় আসামি করা হয়েছে ৪৮৮ জনকে। মামলাগুলো বর্তমানে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (পূর্ব বিভাগ)।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ