আদালত

সম্পদের হিসাব না দেয়ায় বিএনপির রফিকুলের ৩ বছরের কারাদণ্ড

রফিকুল ইসলাম মিয়া
রফিকুল ইসলাম মিয়া

সম্পদের হিসাব জমা না দেয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত ৬ এর বিচারক শেখ গোলাম মাহবুব এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় রফিকুল ইসলাম আদালতে হাজির ছিলেন না— আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণী, ২০০১ সালের ১০ জুন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো রফিকুল ইসলামকে সম্পদের হিসাব জমা দেয়ার নোটিশ দেয়। তারপর তিনি সম্পদের বিবরণ জমা দেননি। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা লিয়াকত হোসেন বাদী হয়ে ২০০৪ সালের ১৫ জানুয়ারি রফিকুলের বিরুদ্ধে উত্তরা থানায় মামলা করেন।

তদন্ত শেষে একই কর্মকর্তা ওই বছরের ৩০ নভেম্বর আদালতে রফিকুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ওই অভিযোগপত্র আমলে নিয়ে গত বছরের ১৪ নভেম্বর রফিকুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ