আদালত

সাজা হলে নির্বাচন নয়, হাইকোর্টের আদেশ আপিলে বহাল

হাইকোর্ট
হাইকোর্ট

দুই বছরের বেশি সাজা হলে নির্বাচন করতে পারবে না হাইকোর্টের দেয়া এ আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

দুর্নীতির অভিযোগে সাজা প্রাপ্ত (কনভিকশন অ্যান্ড সেনটেন্স) স্থগিতে হাইকোর্টের খারিজাদেশের বিরুদ্ধে বিএনপি নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেনের আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগ।

বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ সাজা ও দণ্ড স্থগিত চেয়ে জাহিদ হোসেনের করা এ আবেদনের উপর 'নো অর্ডার' আদেশ দিয়েছে।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান এবং

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী।

পরে দুদক আইনজীবী খুরশীদ আলম খান জানান, আজকের আদেশের ফলে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে। ফলে সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে দুই বছরের বেশি দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারছেন না।

গতকাল নিম্ন আদালতে দুই বছরের বেশি সাজা হলে আপিলে বিচারাধীন থাকা অবস্থায় কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আদেশ দেয় হাইকোর্ট।

এ আদেশের ফলে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার পথও আটকে যায়।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

বিচারকি আদালতের দেওয়া দণ্ড ও সাজা স্থগিত চেয়ে আমান উল্লাহ আমানসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন খারিজ করে। এ আদেশের ফলে তারা আর একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিল বিভাগ ওই রায় বাতিল বা স্থগিত করে তাকে জামিন দেয়।

দুর্নীতির মামলার রায়ে বিএনপি নেতা আমান উলাহ আমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, ওয়াদুদ ভূঁইয়া, মো. মশিউর রহমান ও মো. আব্দুল ওহাবের পক্ষে দণ্ড ও সাজা বাতিলের ওই আবেদন করা হয়েছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ