আদালত

খোকার ছেলে-মেয়েকে আত্মসমর্পণের আদেশ হাইকোর্টের

হাইকোর্ট
হাইকোর্ট

সম্পদের তথ্য-বিবরণী দাখিল না করায় ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইসরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে আগাম জামিন দেয়নি হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম-সিএমএম আদালতে তাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের আগাম জামিনের আবেদন দুটি নিষ্পত্তি করে এ আদেশ দেয়।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একে এম আমিন উদ্দিন মানিক ও সহকারি অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

ইসরাক হোসেন ও সারিকা সাদেক এই মামলায় হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে গতকাল বুধবার এ বিষয়ে শুনানি শেষ হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ