আদালত

শিক্ষার্থী আত্মহত্যা: জাতীয় নীতিমালা তৈরিতে কমিটি গঠনের নির্দেশ

অরিত্রী
অরিত্রী

শিক্ষার্থীদের আত্মহত্যা প্রতিরোধের উপায় নির্ণয়ে একটি জাতীয় নীতিমালা তৈরিতে একটি কমিটি গঠন করার আদেশ দিয়েছে হাইকোর্ট।

ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ মঙ্গলবার দুপুরে এ আদেশ দেয়।

আদেশে কমিটিকে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনা প্রতিরোধের উপায় নির্ণয়ে একটি নীতিমালা প্রণয়নের পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

এছাড়া অরিত্রীর আত্মহত্যার কারণ অনুসন্ধান করেও প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে।

পাঁচ সদস্যের কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিবের নিচে নয়, এমন একজন প্রতিনিধি, শিক্ষাবিদ ও আইনবিদকে রাখতে বলা হয়েছে।

এর আগে বিভিন্ন জাতীয় দৈনিকে অরিত্রীর আত্মহত্যার প্রকাশিত খবর সুপ্রিম কোর্টের নজরে আনেন চার আইনজীবী-ব্যারিস্টার অনীক আরা হক, জ্যোতির্ময় বড়ুয়া, আইনুন্নাহার সিদ্দিকী ও জেসমিন সুলতানা। এরই পরিপ্রেক্ষিতে আদালত ওই আদেশ দেয়।

এদিকে, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা।

তারা -অবিলম্বে ভিকারুননিসার অধ্যক্ষ ও উপধক্ষের পদত্যাগের দাবি করেছেন। অনেক শিক্ষার্থী বার্ষিক পরীক্ষাও বর্জন করেছে।

মঙ্গলবার সকালে স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন- এ ঘটনায় দু'টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যান শিক্ষামন্ত্রী। সেখানে তিনি স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা হয়েছে— অভিযোগ ও ক্ষোভের কথা শুনেছি কেউ অপরাধী হলে অবশ্যই শাস্তি পাবে বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, একজন শিক্ষার্থী কতটা অপমানিত হলে, কতটা কষ্ট পেলে আত্মহত্যার মতো পথ বেছে নেয়? যে ঘটনাগুলো আমরা শুনছি, এর পেছনের কথা শুনছি, ঘটনার পেছনে বা ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক, যদি প্রমাণ পাওয়া যায়, তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

পরে স্কুলের প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিনাত আক্তারকে অব্যাহতি দেয়া হয়।

নিষেধ থাকা সত্ত্বেও গত রোববার পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ভিকারুননিসা নুন স্কুলের ৯বম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারী। মোবাইলটি দেখতে পেয়ে শিক্ষকরা তা জব্দ করে এবং তাকে পরীক্ষার হল থেকে বের করে দেয়। পরদিন সোমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে না দিয়ে অরিত্রীর বাবা-মাকে ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ। উপাধক্ষের কাছে ওই শিক্ষার্থী বাবা-মা ক্ষমা চাওয়ার পরও তাদের অধ্যক্ষের কাছে পাঠানো হয়।

সেখানেও তারা ক্ষমা চান। তবে অধ্যক্ষ তাদের বেরিয়ে যেতে বলেন এবং অরিত্রীকে ছাড়পত্র দেয়ার মৌখিক নির্দেশ দেন।

গতকাল-সোমবার রাজধানীর শান্তিনগরে বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অরিত্রী।

এ ঘটনায় আজ- মঙ্গলবার সকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিবাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। তারা এ সময় ভিকারুননিসার অধ্যক্ষ ও উপাধক্ষের পদত্যাগ দাবি করেন।

তারা বলেন- আর যাতে কোন বাবা মায়ের কোল এভাবে খালি না হয়। অরিত্রীর সহপাঠি শিক্ষার্থীরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

এই ধরনের অমানবিক ঘটনা যাতে না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ