একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার।
এদিকে, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র ফিরে পেতে রিট করেছেন।
পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন জাপার এ নেতা। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং কর্মকর্তা পরে ইসি আপিলেও বাতিল হয় মনোনয়নপত্র।
ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রুহুল আমিন হাওলাদার।
রুহুল আমিনের আইনজীবী আবিদ চৌধুরী বলেন, রোববার দুপুরে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিটের ওপর শুনানি হতে পারে।
আইনজীবী আবিদ চৌধুরী বলেন, মনোনয়নপত্র বাতিল করে ইসির ৭ ডিসেম্বর নেয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে— নির্বাচনে প্রার্থিতা পেতেই এ রিটটি করা হয়েছে।