বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু-রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা সোমবার বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল প্রমুখ।
প্রার্থিতা ফিরে পাওয়ায় পর বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২ আসনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবীরা।
এদিকে, বিএনপির এ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র ফিরে পেয়েছেন।
গতকাল তারা হাইকোর্টে রিট করেন।
গত ২ ডিসেম্বর প্রথমে যাচাই বাছাইয়ে রির্টানিং কর্মকর্তা তাদের প্রার্থীরা বাতিল করেন। পরে ইসিতে আপিল করলে সেখানেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়। পরে তারা আদালতের দারস্থ হন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তারা রিট দায়ের করেন।