আদালত

হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ

হিরো আলম
হিরো আলম

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক মনোনয়নপত্র বাতিল করে দেয়া আদেশ স্থগিত করে বগুড়ার হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জালালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে হিরো আলমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাওছার আলী।

নির্বাচন কমিশনে দাখিলকৃত রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত তালিকা অনুযায়ী, বগুড়া-৪ আসনে বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন মোশারফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের হয়ে মশাল প্রতীকে লড়বেন একেএম রেজাউল করিম তানসেন। আর জাতীয় পার্টির ‘উন্মুক্ত প্রার্থী’ লাঙল প্রতীকে লড়বেন নুরুল আমিন বাচ্চু।

গত ২ ডিসেম্বর যাচাই-বাছাই করে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। ১০ জনের স্বাক্ষরে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হিরো আলম।

আপিল শুনানি শেষে গত ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও তার মনোনয়ন অবৈধ ঘোষণার পক্ষে আদেশ দেন। এরপর গত ৯ ডিসেম্বর তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হিরো আলম বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পরবর্তী সময়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ