একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বিএনপির প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এর ফলে তিনি আর নির্বাচন করতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা এ আদেশ দেন।
আদালতে আলী আজগরের পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। ফারমার্স ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।
উল্লেখ্য, রিটার্নিং কর্মকর্তা আজগরের মনোনয়নপত্র গ্রহণ করেন- যা নির্বাচন কমিশন বহাল রাখেন। তবে ঋণ খেলাপির অভিযোগে ফার্মার্স ব্যাংকের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই সিদ্ধান্ত স্থগিত করেন।
এ আদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গিয়ে আজ (মঙ্গলবার) বিফল হয়েছেন এই প্রার্থী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: