আদালত

নির্বাচন করতে পারছেন না টুকু-দুলু

ইকবাল হাসান মাহমুদ টুকু-রুহুল কুদ্দুস তালুকদার দুলু
ইকবাল হাসান মাহমুদ টুকু-রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু-রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। এ আদেশের ফলে তারা আর নির্বাচন করতে পারবে না।

গতকাল তাদের প্রার্থিতা স্থগিত চেয়ে আপিল করে নির্বাচন কমিশন।

এর আগে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের প্রার্থিতা বৈধ বলে আদেশ দেয়।

ওইদিন আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ, ফিদা এম কামাল প্রমুখ।

প্রার্থিতা ফিরে পাওয়ায় পর বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ ২ আসনে নির্বাচন করতে আর কোনো বাধা থাকল না বলে জানান তার আইনজীবীরা।

এদিকে, বিএনপির এ নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোর-২ আসনের জন্য মনোনয়নপত্র ফিরে পান।

গত রোববার প্রার্থিতা ফিরে পেতে তারা হাইকোর্টে রিট করেন।

গত ২ ডিসেম্বর প্রথমে যাচাই বাছাইয়ে রির্টানিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল করেন। পরে ইসিতে আপিল করলে সেখানেও তাদের প্রার্থিতা বাতিল করা হয়। পরে তারা আদালতের দারস্থ হন। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে তারা রিট দায়ের করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ