আদালত

জামাতের বিষয়ে আবেদন ৩ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া জামাত প্রার্থীদের বিষয়ে তিন কার্য দিবসের মধ্যে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তরিকত ফেডারেশনের মহাসচিবসহ ৪ জনের রিট আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনকে এ নির্দেশ দেয় হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রিট শুনানি শেষে নিষ্পত্তি করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়।

জাতীয় নির্বাচনে জামাতের ২৫ প্রার্থী অংশ নিয়েছেন। এরমধ্যে ধানের শীষ প্রতীকে ২২ জন ও স্বতন্ত্রভাবে ৩ জন অংশ নিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীর ২৫ প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে গতকাল সোমবার তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী এই রিটটি দায়ের করেন। এদিন রিটটির পক্ষে আংশিক শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

পরে মঙ্গলবার সকালে ফের এই রিটের শুরু হয়। রিটে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, জামাতের আমীর, সেক্রেটারি জেনারেলসহ ২৫ প্রার্থীকে বিবাদী করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ