আদালত

কুমিল্লায় খালেদা আবেদন ৪ ফেব্রুয়ারিতে নিষ্পত্তির নির্দেশ: হাইকোর্ট

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লায় চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় করা হওয়া মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন ৪ ফেব্রুয়ারি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. রেজাউল হক বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ কুমিল্লার বিচারিক আদালতের প্রতি এ এ আদেশ দিয়েছে।

বিএনপি চেয়ারপারসনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, ওই আদালতে শুনানি চার বার পেছানো হয় এখন ৪ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করা আছে। ওইদিনই আবেদনটি নিষ্পত্তি করতে হবে।

বিএনপি-জামাতসহ ২০দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। আগুনে পুড়ে ঘটনাস্থলে সাত জন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

এরপর দিন ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর শুনানি পেছানোর আদেশ দেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ