আদালত

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

খালেদা জিয়া
খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া ১০ বছরের সাজা সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আজ-সোমবার এটি প্রকাশ করা হয়। রায়ে খালেদা জিয়াকে নিম্ন আদালতের দেয়া কারাদণ্ড আরো ৫ বছর বাড়িয়ে ১০ বছর করে হাইকোর্ট।

২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত।

মামলার অন্য আসামি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করলে ২৮ কার্যদিবসে উভয়পক্ষে মোট ৩২ দিবস যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছর ৩০ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করে। নিম্ন আদালতের দেয়া ৫ বছরের সাজার বিরুদ্ধে করা দুদকের রিভিশন আবেদন গ্রহণ করে খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত।

একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য ৫ আসামির ১০ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়।

সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে সোমবার সংশ্লিষ্ট বেঞ্চের বিচারপতিদের স্বাক্ষরের পর ১৭৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ