আদালত

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাহালম

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাহালম
কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন জাহালম

বিনা দোষে দুদকের মামলায় ৩ বছর ধরে কারাগারে আটক থাকার পর মুক্তি পেয়েছেন নিরাপরাধ পাটকল শ্রমিক জাহালম। হাইকোর্টের আদেশের পর সোমবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান তিনি।

কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের জাহালম বলেন, বিনা অপরাধে আটক থাকার ক্ষতিপূরণ চান। সেইসঙ্গে তার চাকরিও ফেরত চেয়েছেন টাঙ্গাইলের এ পাটকল শ্রমিক।

সেইসঙ্গে বার বার নিজেকে নির্দোষ বলার পরও তাকে যারা জেলে ঢুকিয়েছেন তাদের শাস্তিরও দাবি করেন তিনি।

আদালতে বিচারক জানিয়েছেন, দুদক যথাযথ ব্যবস্থা নিলে আদালতের ইন্টাফেয়ার করার সুযোগ থাকবে না।

আর দুদক ঠিকভাবে কাজ করতে না পারলে দেশের যে উন্নয়ন হচ্ছে তার স্থায়ীত্ব থাকবে না বলে জানায় উচ্চ আদালত।

এর আগে রোববার জাহালমকে দুদকের ২৬ মামলা থেকে অব্যাহতির আদেশ দেয়ার পর এ মামলায় জাহালমের নামে ভুল অভিযোগপত্র দেয়ায় তদন্তকারীদের বিরুদ্ধে দুদক কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চায় আদালত।

দুদকের ভুলে ৩ বছর কারাদণ্ড ভোগ করা জাহালমকে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির মামলা থেকে অব্যাহতি দিয়ে রোববারই মুক্তির নির্দেশ দেয় হাইকোর্ট। পরে রাত পৌনে ১টার দিকে তার মুক্তির আদেশের কাগজপত্র আসে গাজীপুরের কাশিমপুর কারাগারে। তা যাচাই-বাছাই শেষে কিছুক্ষণ পরই মুক্তি দেয়া হয়।

উল্লেখ্য, জাহালমকে দুদকের মামলায় গ্রেপ্তারের পর ২০১৬ সালের ১৭ মে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। সোনালী ব্যাংকের প্রায় সাড়ে ১৮ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আবু সালেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা করে দুদক।

তবে দুদকের ভুলে সালেকের বদলে ৩ বছর ধরে কারাগার বন্দি থাকে নিরাপরাধ পাটকল শ্রমিক জাহালম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ