আদালত

দুই মামলায় খালেদা জিয়ার জামিন বাড়ল এক বছর

খালেদা জিয়া
খালেদা জিয়া

মানহানির অভিযোগে ঢাকা ও নড়াইলে দায়ের হওয়া দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এক বছর বেড়েছে জামিনের মেয়াদ।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে হাইকোর্ট খালেদা জিয়াকে দুই মামলায় ছয় মাস করে জামিন দিয়েছিলো। মেয়াদ শেষ হওয়ায় ফের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন আরো এক বছর করে বাড়িয়ে দেয়।

এর আগে গত ১৩ আগস্ট এ মামলায় খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দেয় হাইকোর্ট। গত ৭ আগস্ট ঢাকার একটি আদালত এ মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ