আদালত

বিএনপির ১৪ শীর্ষ নেতার জামিন বিষয়ে আদেশ ২৪ ফেব্রুয়ারি

বিএনপির শীর্ষ নেতা
বিএনপির শীর্ষ নেতা

নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও খিলগাঁও থানায় করা দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাসসহ ১৪ শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে আদেশ পিছিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি শ্রী বিশ্বজিৎ দেবনাথ ও ইকরামুল হক টুটুল প্রমুখ।

আর বিএনপি নেতাদের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, এ জে মুহাম্মদ আলী, জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল, কায়সার কামার ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান উপস্থিত ছিলেন।

গত বছরের অক্টোবরে নির্বাচনের আগে হাইকোর্ট থেকে জামিন পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমান ও ডাক্তার এম জেড জাহিদ, বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ শীর্ষ ১৪ নেতা।

পরে জামিন স্থগিতের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ৪ জানুয়ারি এ বিষয়ে শুনানি শুরু হয়। এরপর ৭ জানুয়ারি আপিল শুনানির জন্য ঠিক করা হয়। ওইদিন আপিল শুনানি না করে ২০ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ।

২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি, পরে আবার ২৪ জানুয়ারি সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ