আদালত

নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে মামলা করে সফলতার নজির নেই

ব্যারিস্টার শফিক আহমেদ
ব্যারিস্টার শফিক আহমেদ

নির্বাচনে অনিয়মের অভিযোগে নির্বাচিত প্রার্থীর বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে সফলতার নজির এ দেশে নেই। তাই মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে ঐক্যফ্রন্টের প্রার্থীদের নির্বাচনী মামলাও ব্যর্থ হবে বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।

দেশটিভিকে দেয়া এক সাক্ষ্যাতকারে তিনি এ কথা বলেন।

শফিক আহমেদ মতে, নির্বাচনে কারচুপির অভিযোগ প্রমাণ করা খুবই দূরহ। পাশাপাশি এসব মামলা নিষ্পত্তি হতেও বছরের পর বছর লাগতে পারে। নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের প্রতিকারের শেষ ভরসা হিসেবে উচ্চ আদালতে করা হয়েছে এসব মামলা।

তবে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার সফিক আহমেদের মতে, এ মামলা করে কোনো লাভ নেই। এর আগে বিভিন্ন সময়ে, বিচ্ছিন্নভাবে এ ধরনের ২/১টি মামলা করা হয়েছিল। তবে তাতে বাদীর পক্ষে রায় পাওয়ার কোনো নজির নেই। এর পাশাপাশি যথাযথ তথ্য প্রমান হাজির করাও কঠিন। আর মামলার দীর্ঘ সুত্রীতা তো আছেই।

তবে সার্বিকভাবে, এ মামলাকে বিএনপি তথা ঐক্যফ্রন্টের রাজনৈতিক কৌশল বলে মনে করছেন এ আইনজ্ঞ।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনের আগের রাতে অধিকাংশ ব্যালট বাক্স ভরে রাখা, প্রকাশ্যে ব্যালট পেপারে নৌকায় সিল মারতে বাধ্য করাসহ নানা ধরনের অনিয়ম ও কারচুপির অভিযোগ করে, নির্বাচনী আদালতে মামলা করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের ৭৪ জন পরাজিত প্রার্থী।

এসব মামলায় ১ নম্বর বিবাদী করা হয়েছে নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীদের। অভিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনকেও। মামলায় উল্লেখিত আসনগুলোর দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তাদের নামও প্রতিপক্ষ হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ