কুমিল্লায় বাস পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপরর শুনানি হয়।
খালেদা জিয়ার আইনজীবী জানান, এ মামলায় জামিন হলেও অন্য মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ বলেন, তবে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।
এ মামলায় গত ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আদালত খালেদার জামিন নামঞ্জুর করে। ২৭ ফেব্রুয়ারি তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন আইনজীবীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপে আট যাত্রীর মৃত্যুর হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা করা হয়। একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা, অপরটি হত্যা মামলা।