আদালত

বিএনপির ১৪ নেতার জামিন স্থগিতের বিষয়ে আদেশ ১১ এপ্রিল

বিএনপির ১৪ নেতার জামিন স্থগিতের বিষয়ে আদেশ ১১ এপ্রিল
বিএনপির ১৪ নেতার জামিন স্থগিতের বিষয়ে আদেশ ১১ এপ্রিল

নাশকতার অভিযোগে রাজধানীর হাতিরঝিল ও খিলগাঁও থানায় করা দুই মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ ১৪ নেতাকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে আদেশ আগামী ১১ এপ্রিল ঠিক করেছে আদালত।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দিয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি বিএনপি নেতাদের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের বিষয়ে আদেশের জন্য আজ দিন ঠিক ছিল।

তবে রাষ্ট্রপক্ষের আবেদনের কারণে আদেশের দিন পিছিয়েছে আদালত।

গত বছরের অক্টোবরে নির্বাচনের আগে হাইকোর্ট থেকে জামিন পান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমান উল্লাহ আমানসহ শীর্ষ ১৪ জন নেতা।

পরে জামিন স্থগিতের জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ।

গত ৪ জানুয়ারি এ বিষয়ে শুনানি শুরু হয়। এরপর ৭ জানুয়ারি আপিল শুনানির জন্য ঠিক করা হয়। ওইদিন আপিল শুনানি না করে ২০ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ।

গত ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি, পরে আবারো ১৪ ফেব্রুয়ারি সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করা হয়। যা আজও পেছানো হলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ