রোকেয়া হলের প্রভোস্টকে লাঞ্ছিত ও ভাঙচুরের অভিযোগে ডাকসুর সদ্য নির্বাচিত সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গতকাল সোমবার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদা।
বাকি ৩ জন হলেন : জিএস প্রার্থী ঢাবির জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান, জিএস প্রার্থী ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর ও রোকেয়া হল সংসদে স্বতন্ত্র ভিপি প্রার্থী শেখ মৌসুমী।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান সাংবাদিকদের বলেন, মামলায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের অনিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: