কুষ্টিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় একজনের ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মোহাম্মদ মশিয়ার রহমান এ রায় দেন।
বিচারে স্কুলছাত্রীকে অপহরনের অভিযোগে রাকিবুল সরদার ওরফে রাকিবকে ১৪ বছেরর কারাদণ্ড দেওয়া হয়। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে দণ্ডপ্রাপ্ত আসামি রাকিব পলাতক রয়েছে।
মামলার বিবরনীতে জানা গেছে, দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের স্কুলছাত্রী পিংকিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় রাকিব। এতে রাজি না হলে ২০১৬ সালের ২৪ জানুয়ারি স্কুলে যাবার পথে পিংকিকে অপহরণ করে রাকিব ও তার সহযোগিরা।
এ ঘটনায় পিংকির ভাই মজনুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা দায়ের করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: