আদালত

মানবতাবিরোধী অপরাধ মামলায় ৫ যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় নেত্রকোণার ৫ যুদ্ধাপরাধীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মানবতাবিরোধী অপরাধের এ মামলায় নেত্রকোণার পূর্বধলার ৫ আসামি হলেন: শেখ মোহাম্মদ আব্দুল মজিদ ওরফে মজিদ মওলানা, মোহাম্মদ আব্দুল খালেক তালুকদার, মোহাম্মদ কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন ওরফে রদ্দিন।

এ মামলায় সাত আসামির মধ্যে গ্রেপ্তার আব্দুর রহমান, আহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকি পাঁচ আসামি পলাতক রয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২৪০ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনে আনা সাতটি অভিযোগই প্রমাণিত হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নেজামে ইসলামী ও মুসলিম লীগের মত স্বাধীনতা বিরোধী দলের সদস্য হিসেবে যোগ দেন এবং পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় বিভিন্ন মানবতাবিরোধী অপরাধ ঘটান বলে মামলার বিচারে উঠে এসেছে।

আসামিদের বিরুদ্ধে ২০১৭ সালের ১৯শে এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। এই মামলার শুনানি শেষে গত ২৮শে জানুয়ারি যে কোনও দিন রায় ঘোষণা হতে পারে বলে জানান আদালত।

তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়।

এদিকে, রায় ঘোষণার এক মাসের মধ্যে আসামিরা সর্বোচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন। তবে সেজন্য তাদের আত্মসমর্পণ করতে হবে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ