আদালত

বহুতল ভবনের অগ্নিনির্বাপন ব্যবস্থা জানতে চায় হাইকোর্ট

হাইকোর্ট
হাইকোর্ট

অগ্নি প্রতিরোধ ও নির্বাপন আইন-২০০৩ এবং ন্যাশনাল বিল্ডিং কোড-২০১২ অনুসারে ঢাকার সব বহুতল ভবনে অগ্নিনির্বাপনে কী ব্যবস্থা নেয়া হয়েছে সে বিষয়ে একটি যৌথ প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট।

চার মাসের মধ্যে কমিটি করে এ প্রতিবেদন দেবেন রাজউক, ঢাকার দুই সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে রুলসহ এ আদেশ দেন।

এছাড়া ফায়ার সার্ভিসের যন্ত্রপাতি, গাড়িসহ কী পরিমাণ জনবল আছে তা এক মাসের মধ্যে আদালতকে জানাতে তাদের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

৩১ মার্চ রিট আবেদনটি দায়ের করেন গুলশান সোসাইটির মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ।

আদালতে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

পরে ব্যারিস্টার শুক্লা সারওয়াত সিরাজ দুটি অন্তর্বর্তীকালীন আদেশ উল্লেখ করে বলেন, আদালত এ দুটি আদেশ ছাড়াও রুল জারি করেছেন।

রুলে স্বাধীন তদন্তের পর চকবাজার ও বনানীর এফ আর টাওয়ারের অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বিষয়ে কেন নির্দেশনা দেয়া হবে না, জনমনে সচেতনা বাড়াতে দুর্যোগের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার কেন নির্দেশনা দেয়া হবে না, গুলশান এলাকায় ফায়ার স্টেশন স্থাপনে জমি বরাদ্দে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়েছেন।

দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, গৃহায়ন ও গণপূর্ত, শিক্ষা এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা সচিব, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ও রাজউক চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে আগুনের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ