আদালত

কুমিল্লায় হত্যা মামলায় খালেদার জামিন বহাল আপিলে

খালেদা জিয়া
খালেদা জিয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোলবোমায় আগুনে পুড়ে আট জনকে হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে ফলে খালেদাকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন আদেশ বহাল থাকল।

গত ৪ ফেব্রুয়ারি এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর। ওই সময় খালেদা জিয়াহাই কোর্টে জামিন আবেদন করে।

গত ৬ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ ছয় মাসের জন্য তাকে জামিন দেয়।

ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান হাই কোর্টের আদেশ স্থগিত করে পূর্ণাঙ্গ শুনানির জন্য ৭ এপ্রিল দিন ঠিক করে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিএনপি চেয়ারপারসনের পক্ষে ছিলেন খোন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী।

পরে খন্দকার মাহবুব সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে এখন নতুন করে কোনো মামলা না হলে জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দুটিতে তিনি জামিন পেলেই মুক্তিতে আর বাধা থাকবে না।

তবে সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

জিয়া এতিমখানা ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এক বছরের বেশি সময় ধরে কারাবন্দি। বর্তমানে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন।

খন্দকার মাহবুব বলেন, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে তিনি প্যারোলে যাবেন কি না এবং সরকার প্যারোল দিবেন কি না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি চিকিৎসার জন্য প্যারোলে যায়।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জামাত-বিএনপির ডাকা অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে আইকন পরিবহনের একটি বাসে ছোড়া পেট্রোল বোমায় আগুনে পুড়ে মারা যান আট যাত্রী। আহত হন আরও ২৭ জন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দুটি মামলায় দুই বছর এক মাস তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেন চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসমি করা হয়েছে। উভয় মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ